Logo
শিরোনাম

২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের নতুন কমিটি

প্রকাশিত:মঙ্গলবার ০৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা হচ্ছে না। তবে আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেই তালিকা থেকে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই চূড়ান্ত অনুমোদন দেবেন দলিয় সভানেত্রী।


আরও খবর