
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪২
জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু
বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ১৮৫ জন রাজধানীর বিভিন্ন
সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি
হয়েছেন ৬১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত
হয়ে ৬১ জন মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি
থেকে আজ (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭ হাজার
৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ২৫৩ জন রোগী। ডেঙ্গুতে এ
সময়ে ৬১ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু বাসায় থাকা এডিস মশার কামড়ে হয়।
নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা
মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র
ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

