
গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা
গেছেন আরও ১৮৫ জন মানুষ। তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন
১৬ হাজার ১৮৯ জন। এ ছাড়া গত একদিনে এই মহামারিতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৭৭২
জন।
২৪ ঘণ্টার শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গতকালের
(৯ জুলাই, ১১ হাজার ৩২৪ জন) চেয়ে কম। শনাক্ত হওয়া রোগীর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নমুনা
পরীক্ষাও হয়েছে কম। গতকাল ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা
হয়েছে ২৭ হাজার ৮৮৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার
৩১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া আট হাজার ৭৭২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনাতে
মোট শনাক্ত হলেন ১০ লাখ নয় হাজার ৩১৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন
পাঁচ হাজার ৭৫৫ জন আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

