Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় করোনায় খুলনায় আরও ১৩ মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৮০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন, সাতক্ষীরায় ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন, ঝিনাইদহে ২ জন ও বাগেরহাটে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৪ জুন) করোনায় ৭ জনের মৃত্যু ও ৬১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে। রোববার (১৩ জুন) করোনায় ৮ জনের মৃত্যু ও ৬০৬ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া শনিবার (১২ জুন) করোনায় ১০ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৩১৯ জনের শরীরে।


নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর