Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় ময়মনসিংহে করোনায় মৃত্যু ২৩

প্রকাশিত:সোমবার ২৬ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।


আরও খবর