Logo
শিরোনাম

৪ উইকেট নিয়ে ম্যাচে ফেরার বার্তা বাংলাদেশের

প্রকাশিত:রবিবার ২৬ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম দিনটা হতাশারই কেটেছিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।দারুণ বোলিং করলেন বোলাররা। বাংলাদেশ এক সেশনেই পেল চার উইকেট, দিল ম্যাচে ফেরার বার্তা।

সেন্ট লুসিয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম সেশন শেষে বাংলাদেশের চেয়ে ৯৭ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩৭ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয় টাইগাররা।

কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩০ ও জন ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ৩২ রানে। দ্বিতীয় দিনে ইনিংসের ২৬তম ওভারে এসে এই দুজনের জুটি ভাঙেন শরিফুল ইসলাম। 

তার বাড়তি বাউন্সে করা শর্ট পিচ বল পুল করতে গিয়ে গতির কাছে হার মানেন ক্যাম্পবেল। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে। এরপর ছোট একটি জুটি গড়ে ওঠেছিল ব্র্যাথওয়েট ও রেমন রাইফারের। 

ক্যারিবীয়ান অধিনায়ককে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। আর্ম বলে পরাস্ত হওয়ার আগে ৭৯ বলে ৪৫ রান আসে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। ৩১ রানের জুটি ভাঙার পরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। 

২ রানের ভেতর তুলে নেয় তিন উইকেট। মিরাজ ব্র্যাথওয়েটকে ফেরানোর ঠিক পরের ওভারে বোলিংয়ে আসেন সৈয়দ খালেদ আহমেদ। ওই ওভারেই তিনি তুলে নেন দুই উইকেট। 

৪১ বলে ২২ রান করা রাইফার ও ৭ বলে ০ রান করা এনক্রুমাহ বোনার দুজনকেই বোল্ড করেন তিনি। মুহূর্তেই ধীরে ধীরে ছিটকে যেতে থাকা ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ক্যারিবীয়ানদের হয়ে এখন ক্রিজে আছেন জার্মেইন ব্ল্যাকউড ও কাইল মেয়ার্স। যথাক্রমে তারা করেছেন ২ ও ৪ রান।


আরও খবর