
৫ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ
স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের
ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী
রেলসড়কের উল্লাপাড়া উপজেলার রেলওয়ে স্টেশনের ঢোকার আগে শ্যামপুর এলাকায় ‘এনজি ডিসি ব্লক’ তেলবাহী ট্রেনটি
বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল
ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ওই তেলবাহী ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছিল। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ট্রেনটি উপজেলার রেলওয়ে স্টেশনের ঢোকার আগে শ্যামপুর এলাকায় এর
ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ
বন্ধ হয়ে যায়।
ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি
লাইট ইঞ্জিন আনা হয়। তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ শেষ হলে সোমবার সকাল
সাড়ে ৮টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

