Logo
শিরোনাম

৫ জনের গণধর্ষণের শিকার অভিনয়শিল্পী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মডেলিংয়ের কথা বলে গাজীপুর মহানগরীর কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে ডেকে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার পরে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও শাহাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুরের আদালত গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, গেলো ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেন ওই অভিনয়শিল্পীকে।

পরে একটি ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

নিউজ ট্যাগ: মডেলিং গণধর্ষণ

আরও খবর