Logo
শিরোনাম

৫ কোটি টাকা স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৫ অক্টোবর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্যাকেটের মধ্যে পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার নিয়ে পাচারের চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের তাজুল ইসলাম (২৬) নামের একজন কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। 

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিমানের ওই কর্মীকে আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার সানোয়ারুল কবির বলেন, কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটটি বিকেল ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তখন কারও কাছ থেকে কোন কিছু নিয়ে বের হচ্ছে, এমন সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

এ ঘটনায় স্বর্ণসহ আটক হওয়া ওই বিমানকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ঢাকা কাস্টম হাউসে এই কর্মকর্তা জানিয়েছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে কাতার থেকে আসা একটি ফ্লাইটে এই বিমানকর্মী ঢাকায় আসেন। পরে তার চলাফেরা সন্দেহ হলে কাস্টমস গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দারা তার পিছু নেয়।

ওই বিমান কর্মীকে হেফাজতে নিয়ে তল্লাশি করলে তার কোট ও প্যান্টের পকেটে এই স্বর্ণের বার পাওয়া যায়। প্রায় চার কোটি টাকা মূল্যের সাড়ে ছয় কেজি স্বর্ণ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


আরও খবর