Logo
শিরোনাম

৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

প্রকাশিত:মঙ্গলবার ১৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ শাহনাজ চৌধুরী নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তাকে আটক করে এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

শাহনাজ চৌধুরী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকা আসেন। ৭নং বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তার কাছে ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস গোল্ডবার পাওয়া যায়।

এই স্বর্ণ তিনি যুক্তরাষ্ট্র থেকে এনেছেন বলে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পথে দুবাইয়ে ট্রানজিট নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানা গেছে।


আরও খবর