Logo
শিরোনাম

৬ দিনের লকডাউনে টেকনাফ-উখিয়া

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকাল থেকে শুরু হয়ে আগামী ৬ জুন পর্যন্ত চলমান থাকবে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ আদেশে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধের পাশাপাশি মানুষের সমাগমও নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত সকল ধরনের দোকানপাট ও পরিবহন চলবে।

এদিকে উখিয়া উপজেলাতেও ৬ দিনের লকডাউনের আওতায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের নির্দেশে ৬ দিনের লকডাউন কার্যকর করা হচ্ছে। জরুরি সেবা ছাড়া কোন পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। পাশাপাশি জনসমাগম না করতে সকলকে নির্দেশ দেয়া হয়েছে।


আরও খবর

উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২