
লিনারেস দেপোর্তিভোর
কাছে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ৬ মিনিটে দুই গোল করে
কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করে কাতালানরা।
বুধবার (৫ জানুয়ারি)
রাতে তৃতীয় সারির দল লিনারেস দেপোর্টিভোর মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের শুরুর ১৯
মিনিটেই এগিয়ে যায় লিনারেস। এ সময় তাদের হুগো দিয়াজ হেড দিয়ে বল জালে জড়ান।
তবে দ্বিতীয়ার্ধের
শুরুর ৬৩ মিনিটে ফঁরাসি তারকা দেম্বেলে নিচু শটে গোলে বার্সাকে সমতা ফেরায়। আর ৬৯ মিনিটে
বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা পাল্টা আক্রমণে বাঁকানো শটে গোল করে এগিয়ে
নেন দলকে। শেষ পর্যন্ত পিছিয়ে পড়া বার্সা জয় পায় ২-১ ব্যবধানে।
এদিকে বার্সেলোনা ছাড়াও কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে- এস্পানিওল, রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া, রায়ো ভায়োকানো, মায়োর্কা, রিয়াল মাদ্রিদ ও তৃতীয় সারির দল অ্যাটলেটিকো বালেয়ারেস।

