Logo
শিরোনাম

৮ লাখ শিশু পালিয়েছে ইউক্রেন থেকে

প্রকাশিত:বুধবার ০৯ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৬ অক্টোবর ২০২৩ | ১১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া ২০ লাখ মানুষের মধ্যে আনুমানিক আট লাখ শিশু রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

তাদের মধ্যে অনেকেই নিজেরাই ভ্রমণ করছে এবং তাদের কোনও সঙ্গী ছিল না বলে জানিয়েছে সংস্থাটি।

এনজিওটির ইরিনা সাঘোয়ান বলেন, মা-বাবারা তাদের সন্তানদের রক্ষা করার জন্য সবচেয়ে মরিয়া এবং তারা হৃদয় বিদারক ব্যবস্থা অবলম্বন করেছেন। এর মধ্যে রয়েছে মা-বাবারা সন্তানদের প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে নিরাপত্তার জন্য ইউক্রেনের বাইরে পাঠিয়েছেন, কিন্তু নিজেরা বাড়িঘর রক্ষা করতে বাড়িতে থেকে গেছেন।

ইউক্রেন ছেড়ে যাওয়া অর্ধেকেরও বেশি শরণার্থী পোল্যান্ড এবং তারপর হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার (৮ মার্চ) এক টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি জানান, ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২০ লাখে পৌঁছেছে।


আরও খবর