
দুই ম্যাচ টেস্ট
সিরিজের প্রথমটির পঞ্চম দিন মাঠে নেমেছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। তবে স্বস্তির খবর ম্যাচের
চতুর্থ দিন বাংলাদেশি বোলাররা কোনো উইকেট না পেলেও পঞ্চম দিনের শুরুতেই ৫ উইকেট তুলে
নিয়েছেন তাসকিন-তাইজুলরা।
কিন্তু ইতোমধ্যে
১০০ রানের বেশি লিড নিয়েছে শ্রীলঙ্কা।
এ প্রতিবেদন লেখা
পর্যন্ত শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৭৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৪৮ রান করেছে। স্বাগতিক
লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ১০৭ রান।
তাসকিন ঝড়ের পর
পাথুম নিশাঙ্কাকাকে ১২) লিটন দাশের ক্যাচে ফেরান এবাদত হোসেন। ৩১ রান করা নিরোশান ডিকভেলা
রান আউটের শিকার হন। আর ওয়ানিন্দু (৪৩) হারাসাঙ্গাকে বোল্ড করেন তাইজুল ইসলাম।
এর আগে দিনের
শুরুতেই দাপট দেখান তাসকিন আহমেদ। সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করার পর ডাবল
সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকেও ফেরান এই পেসার।

