Logo
শিরোনাম

৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

প্রকাশিত:শুক্রবার ১২ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০ জন নতুন রোগী ভর্তি এবং একই সময়ে ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে।। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯০ জন এবং অন্যান্য বিভাগে ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে ৫৬৬ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ১১৮ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৬৩৬ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪৮২ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।


আরও খবর