Logo
শিরোনাম

আবারো আইটেম গানে সামান্থা

প্রকাশিত:শনিবার ০২ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থারুথ প্রভুকে প্রথমবার আইটেম গানে দেখা যায় পুষ্পা: দ্য রাইজ সিনেমায়। ২০২১ সালের ডিসেম্বরে ও আন্তাভা, ও আন্তাভা শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হয়।

মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে গানটি। প্রশংসিত হয় সামান্থার নাচ। শুধু তাই নয়; বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল এটি।

এবার আরও একটি নতুন আইটেম গানে দেখা যাবে সামান্থাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কাতুবাকুলা রেন্ডু কাদাল সিনেমা অভিনয় করছেন সামান্থা। সিনেমাটির আইটেম গানেও নাচতে দেখা যাবে তাকে।

পরিচালক বিগনেশ শিবান নির্মিতব্য সিনেমাটিতে সামান্থা ছাড়াও আরও অভিনয় করছেন জয় সেতুপতি ও নয়নতারা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে কাতুবাকুলা রেন্ডু কাদাল সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। বর্তমানে চেন্নাইয়ে সিনেমাটি দৃশ্যধারণের কাজ চলছে। 

এক যুগের ক্যারিয়ারে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামান্থা। অভিনেতার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি তিনি। সামনে কাতুবাকুলা রেন্ডু কাদাল সিনেমা ছাড়াও শকুন্তলম এবং অ্যারেঞ্জমেন্ট অব লাভ সিনেমায় দেখা মিলবে তাকে। 


আরও খবর