Logo
শিরোনাম

আবারও একসঙ্গে দুই খান

প্রকাশিত:মঙ্গলবার ০৫ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুই খান আবারও একসঙ্গে। আগে বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে। বহু বছর পর বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন শাহরুখ খান এবং সালমান খান। আদিত্য চোপড়ার পরের ছবিতে জুটি বাঁধছেন দুই খান। শোনা যাচ্ছে দুই হিরোকেই অ্যাকশনে দেখবে দর্শক।

শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশির ভাগ ছবিতে কখনও শাহরুখ, তো কখনও সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসাবে। শেষ দুই নায়ককে একসঙ্গে দেখেছিল দর্শক ১৯৯৫-এ করণ অর্জুন ছবিতে।

প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দুজনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক। ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদি। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে ছবির শ্যুটিং।

আপাতত দুজনের ঝুলিতেই একগুচ্ছ ছবি। এই বছর দুটি ছবি মুক্তি পাবে শাহরুখের। সালমান-ক্যাটরিনার জুটির টাইগার ৩ মুক্তি পাবে এই বছরই। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে শাহরুখকে। অন্য দিকে শাহরুখের পাঠান ছবিতেও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।


আরও খবর