Logo
শিরোনাম

আফগানিস্তানে আফিমসহ মাদক চাষ নিষিদ্ধ করল তালেবান

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের তালেবান সরকার রবিবার (৩ এপ্রিল) ঘোষণা করেছে, তারা দেশটিতে মাদক চাষ নিষিদ্ধ করেছে। রবিবার (৩ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার আদেশে বলা হয়েছে, আফগানিস্তানের সর্বোচ্চ নেতার ডিক্রি অনুযায়ী সমস্ত আফগানদের জানানো যাচ্ছে এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলেন, কেউ যদি এই আদেশ অমান্য করে তাহলে তাদের ফসল অবিলম্বে ধ্বংস করে দেওয়া হবে। শরিয়া আইন মোতাবেক আইনভঙ্গকারীকে সাজা দেওয়া হবে।

আদেশে আরও বলা হয়েছে, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশটিতে আদৌ এই মানা হবে কিনা তাতে সন্দেহ রয়েছে। কেননা দেশটির ভঙ্গুর অর্থনীতির অনেকটাই এই আফিমের ওপর নির্ভরশীল।

দীর্ঘদিন ধরে আফগানিস্তানে আফিম তৈরির জন্য পপি চাষ হয়ে আসছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা-র তথ্য অনুযায়ী, সারা বিশ্বের সব আফিমজাত পণ্যের শতকরা ৮৫ ভাগের জোগানদাতা আফগানিস্তান। বিশ্বের মোট আফিমসেবীর শতকরা ৮০ জনের চাহিদা পূরণকারীও এশিয়ার এই দেশ।


আরও খবর