
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তাঁকে চার সপ্তাহের জামিন দেন। একাত্তর টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা একাত্তর টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা
এদিকে মামলার বাদী পক্ষের আইনজীবী এম সারোয়ার
হোসেন বলেন, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবো। গত ৪ নভেম্বর
রাতে নারী ও শিশু নির্যাতন আইনে গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলায় শাকিলের
বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী নারী একজন চিকিৎসক, তিনি এর
আগে শাকিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন। চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের
কাছে গিয়েছিলেন তিনি। তখন তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে
শাকিল তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। গর্ভবতী হওয়ার পর তাঁর কথায় তিনি ভ্রূণ
নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাঁকে বিয়ে করেননি।

