Logo
শিরোনাম

আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ফিলিপাইনে কালো মেঘে ঢাকা পড়েছে পুরো এলাকা

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফিলিপাইনের পূর্বাঞ্চলে বুলুসান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘেটেছে। এতে সেখানের বিশাল এলাকা জুড়ে ঘন কালো মেঘ ও ছাইয়ে ঢেকে গেছে। আজ রবিবার এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

অগ্ন্যুৎপাতের পরই সেখানের নিকটবর্তী শহরগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সম্ভাব্য আরও অগ্ন্যুৎপাতের বিষয়ে সতর্ক করেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সোরসোগন প্রদেশের বুলুসান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় ১৭ মিনিট স্থায়ী হয়।

রাজধানী ম্যানিলার প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে সোরসোগনের স্থানীয় সরকার জানিয়েছে, দুটি শহরের ১০টি গ্রাম ছাইয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। জুবান শহরের বাড়ি, রাস্তা এবং গাছগুলি ছাইয়ে ঢেকে গেছে। ঝাপসা দৃষ্টিসীমার কারণে যানবাহনগুলি রাস্তায় চলাচল করতে বেশ অসুবিধায় পড়েছে।

কর্তৃপক্ষ এলাকাটি পরিষ্কার করার জন্য দমকল বাহিনীর একটি  ট্রাক মোতায়েন করেছে এবং বাসিন্দারা রাস্তা থেকে ছাই সরাতে সাহায্য করেছে। জুবান শহরের দুর্যোগ কর্মকর্তা ডেনিস ডেসপাবিলাদেরাস বলেছেন, সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। প্রবীণ নাগরিক এবং যাদের হাঁপানি আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।


আরও খবর