Logo
শিরোনাম

আগ্রাবাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

প্রকাশিত:শুক্রবার ২৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বংশালপাড়া এলাকার একটি বাড়িতে 'দেশিয় অস্ত্র তৈরির কারখানার' সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ওই কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি। 

তিনি বলেন, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর