Logo
শিরোনাম

আগস্টে সরে দাঁড়াচ্ছেন হিউম্যান রাইটস ওয়াচের প্রধান

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ২১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে পদত্যাগ করবেন হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ। প্রায় তিনদশক ধরে বিশ্বে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।

হিউম্যান রাইটস ওয়াচের বরাতে রয়টার্স জানায়, নতুন নির্বাহী পরিচালকের অনুসন্ধান করছে তারা। নতুন নেতৃত্ব পাওয়ার আগে রথের ডেপুটি তিরানা হাসান সংস্থার অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবেন।

রথ বলেন, ৩০ বছর ধরে  বিশ্বের মানুষের অধিকার রক্ষায় একটি নেতৃস্থানীয় সংস্থার হয়ে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। এসময় তিনি মানবাধিকার রক্ষার জন্য সবচেয়ে কার্যকর কৌশল সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর একটি বই লিখবেন বলেও জানান।

১৯৮৭ সালে ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগদানকারী রথ হিউম্যান রাইটস ওয়াচ-এ থাকাকালীন দুই ডজনেরও বেশি বিশ্বনেতা, অগণিত মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন এবং ৫০ টিরও বেশি দেশে অনুসন্ধানমূলক বা অ্যাডভোকেসি সফর করেছেন। এছাড়া রথের যোগদানকালে ৬০ জন কর্মীবহরের হিউম্যান রাইটস ওয়াচের বাজেটের আকার ছিল ৭০ লাখ ডলার। বর্তমানে লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটির বাজেট ১০ কোটি ডলার ছাড়িয়েছে। এতে কাজ করছেন ৫৫২ জন কর্মী।  বর্তমানে এ সংস্থাটির কার্যক্রম ১০০টিরও বেশি দেশে বিস্তৃত।


আরও খবর