Logo
শিরোনাম

আইনি জটিলতা কেটেছে প্রযোজক পরিবেশক সমিতির

প্রকাশিত:বুধবার ০২ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২৩ আগস্ট ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নির্বাচিত কোনো কমিটি নেই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। প্রশাসকের অধীনে চলছি এর সকল কার্যক্রম।

তবে অবশেষে সেই জটিলতা কাটিয়ে প্রযোজক পরিবেশক সমিতির নেতৃত্বে আসতে যাচ্ছে নির্বাচিত কমিটি। যে জন্য আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।

মঙ্গলবার (১ মার্চ) এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন সমিতিটির বেশ কয়েকজন সদস্য।

জানা যায়, আড়াই ঘণ্টার এই বৈঠকে নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠিত হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বাকি দুজন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। গত বছরের মার্চ থেকে সমিতিটির প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। 

 


আরও খবর