
পাইপলাইনের
জরুরি মেরামত কাজের জন্য শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
থাকবে। শুক্রবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি
লিমিটেড।
তিতাস জানায়,
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত
মোট ১১ ঘণ্টা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডা খিলবাড়িরটেক
এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের
স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের এই
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেড।

