Logo
শিরোনাম

আজ আসছে না ফাইজারের টিকা

প্রকাশিত:রবিবার ৩০ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস প্রতিরোধী টিকা ফাইজারের টিকা আজ আসছে না। রবিবার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা ছিল।

করোনা পরিস্থিতি নিয়ে রবিবার দুপুরে (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিক্যাবল ডিজিজের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।

তিনি আরও বলেন, ফাইজারের এ টিকা অত্যন্ত সংবেদনশীল, এটি অত্যন্ত হিমায়িত অবস্থায় রাখতে হয়। মাইনাস ৭৩ ছাড়া এ টিকা টিকিয়ে রাখা যায় না।

এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হক জানান, রবিবার রাতে কোভেক্স ফেসিলিটি থাকে এক লাখ ৬ হাজার টিকা আসবে।

গত ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন, আগামী ২ জুন কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ৬০০ টিকা বাংলাদেশে আসবে।


আরও খবর