
জরুরি যৌথ সভা
ডেকেছে বিএনপি। আজ বুধবার (৩০ মার্চ) নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হবে। সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা
এবং আগামী দিনের করণীয় নির্ধারণ হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু এ
তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার
যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ
সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।
যৌথ সভায় দলের
সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের
উপস্থিত থাকতে বলা হয়েছে।

