Logo
শিরোনাম

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

প্রকাশিত:সোমবার ১১ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৮ অক্টোবর ২০২৩ | ৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্ব জনসংখ্যা দিবস আজ (সোমবার, ১১ জুলাই)। ১৯৯০ সালের (১১ জুলাই) প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।’ এরই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্যদিয়ে এ বছর বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও প্রাইভেট চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করছে।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব দেয়া ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।  


আরও খবর