Logo
শিরোনাম

আজ ব্যাংকের লেনদেন দুপুর ১টা পর্যন্ত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও

দ্বিতীয় দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে খোলা থাকছে সব ব্যাংক। ব্যাংকিং লেনদেন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। আর আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় গত মঙ্গলবার (১৩ এপ্রিল) এ সিদ্ধান্ত হয়। ফলে লকডাউনে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন এলাকায় ব্যাংকের প্রতিটি শাখা একদিন পরপর খোলা থাকবে। অর্থাৎ শাখাগুলো একদিন বন্ধ থাকলে পরের দিন খোলা থাকবে। এই নিয়মে চলবে উপজেলা পর্যায়ের শাখাতেও। জেলা পর্যায়ে সদর শাখা খোলা থাকবে। আর বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে নিয়মিত।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে পরবর্তী সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়। গেল ১২ এপ্রিল এক প্রজ্ঞাপনে এক সপ্তাহের জন্য দেশের সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকও। এই সময়ে কেবল স্থলবন্দর, সমুদ্রবন্দর ও কাস্টমসের সঙ্গে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার কথা বলা হয়। পরে অপর আদেশে ব্যাংক খোলা রাখার কথা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪