Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ১ ও ৯। শুভ বার : রবি ও মঙ্গল। শুভ রত্ন : রুবি ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো থাকতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

ভ্রমণের সুযোগ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনও আশা পূরণ হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

কোনও আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বিমাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনও আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক একটি খুব একটা ভালো না-ও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। মন ভালো থাকবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধীনদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

 

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩