Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ শুক্রবার ৩ জুন ২০২২ বুধ শুক্রের রাশিতে মার্গী অর্থাৎ সোজা পথে হাঁটা শুরু করবে। আজকের দিনেআপনার কেমন কাটবে জেনে নিন।

মেষ রাশি:

আজ মেষ জাতকরা সমস্ত প্রচেষ্টার ফল লাভ করবেন। এর ফলে আত্মবিশ্বাস বাড়বে। কারও সঙ্গে মিলে অংশীদারী ব্যবসা শুরু করতে পারেন অথবা অংশীদারীত্বের ব্যবসায় নতুন কনট্র্যাক্ট পেতে পারেন। সামাজিক পরিসর বাড়বে। গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। যাত্রা উপভোগ করবেন। কাজে মুনাফা হবে। আপনার চিন্তাভাবনা ও কার্যশৈলী প্রশংসিত হবে।

বৃষ রাশি:

আজ বৃষ জাতকরা নতুন ভাবে নিজের পরিকল্পনা শুরু করতে পারেন। পরিকল্পনার ফলে লাভজনক ফলাফল লাভ করবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজের কাজ ও কর্তব্যনিষ্ঠার জন্য প্রশংসা ও সম্মান পাবেন। পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে জীবন সুখী করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আর্থিক দিক দিয়ে দিন ভালো।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতকদের মধ্যে যাঁরা সাহিত্য, শিল্প, লেখালেখি, সঙ্গীত, চলচ্চিত্র ও খেলাধুলোর সঙ্গে জড়িত তাঁরা নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। এর ফলে ভালো ডিল হাতে আসবে। নতুন ব্যবসার চিন্তাভাবনা করবেন। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারেন। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। যশ-কীর্তি লাভ করবেন।

কর্কট রাশি:

কর্কট রাশির জাতকদের আর্থিক লাভ হতে পারে। এ ছাড়াও প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন। আয়ের নতুন উৎস গড়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো, ফলাফল আপনার পক্ষে আসবে। ব্যক্তিগত জীবনে সমস্ত কিছু ভালো থাকবে। ব্যবসায়ীরা ভালো ফলাফল লাভ করবেন। এর ফলে অর্থ লাভের যোগ সৃষ্টি হচ্ছে।

সিংহ রাশি:

সহকর্মীদের মধ্যে জনপ্রিয় থাকবেন। ব্যবসায়িক দিক দিয়ে সমস্ত কিছু পরিকল্পনামাফিক চলবে। উন্নতি হবে। আয় বাড়বে ও আর্থিক লাভের নতুন পথ উন্মুক্ত হবে। গুরুজনদের সম্মান

কন্যা রাশি:

কন্যা রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজের আধিকারিকদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ব্যবসা ও অন্যান্য কাজের মাধ্যমে আয় বাড়বে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সম্ভব। ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে সামাজিক জীবনে জনপ্রিয়তা বাড়বে। বন্ধু ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা হওয়ায় মুখে হাসি ফুটে উঠবে।

তুলা রাশি:

তুলা রাশির জাতকদের ইচ্ছা পূরণ হবে। ব্যবসা প্রসঙ্গে উচ্চাকাঙ্খী পরিকল্পনা শুরু করতে পারেন। উচ্চশিক্ষা বা চাকরির কারণে বিদেশ যাত্রার পরিকল্পনা করে থাকলে হতাশ হতে পারেন। সাফল্য বৃদ্ধি সম্ভব। নতুন যোগাযোগ গড়ে উঠবে ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। পুরনো শত্রুদের নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না। শত্রুদের পরাজিত করতে সফল হবেন।

বৃশ্চিক রাশি:

ব্যবসায়িক জীবনে আশাবাদী থাকবেন ও কর্মক্ষেত্রে উৎসাহের পরিচয় দেবেন। ব্যবহারে অত্যধিক সফল হবেন বৃশ্চিক রাশির জাতকরা। গ্রাহকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তুলবেন। মধুর বাণী ও চাতুর্যের ফলে কাজে সাফল্য লাভ করবেন। যোগ্যতা প্রমাণিত করার জন্য ভালো সুযোগ লাভ করবেন।

ধনু রাশি:

ধনু রাশির জাতকদের জনপ্রিয়তা চরমে থাকবে। অন্যের ওপর অধিক প্রভাব বিস্তার করবেন। আধিকারিকদের সঙ্গে সংঘাত এড়িয়ে গেলে ব্যবসায় উন্নতি করতে পারেন। শত্রু আপনার কোনও ক্ষতি করতে পারবে না। আপনার পরামর্শ অন্যের কাজে আসবে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে।

মকর রাশি:

আজ মকর রাশির জাতকদের জন্য সময় প্রতিকূল। পুরনো রোগের দ্বারা প্রভাবিত হতে পারেন। পুরনো শারীরিক ব্যথা বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে সমস্যা সঙ্কুল দিন। আপনার টাকা কোথাও আটকে যেতে পারে। এর ফলে মনে অসন্তোষ থাকবে। কাজের দিক দিয়ে দিন লাভজনক প্রমাণিত হবে।

কুম্ভ রাশি:

কুম্ভ রাশির জাতকরা আজ কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাতে মিশ্র ফলাফল লাভ করবেন তাঁরা। ব্যবসায়িক কাজে অনাবশ্যক অবসাদ দেখা দিতে পারে। এমন কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না, যার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুসংবাদ পেতে পারেন।

মীন রাশি:

মীন রাশির চাকরিজীবীদের জাতকদের দিন অনুকূল নয়। অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সময় সাবধানতা অবলম্বন করুন। কাজেক কারণে ব্যস্ত থাকবেন, কিন্তু কর্মজীবনকে ব্যক্তিগত জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না।

নিউজ ট্যাগ: রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩