Logo
শিরোনাম

আকাশ মেঘাচ্ছন্ন, সূর্যের দেখা নেই পঞ্চগড়ে

প্রকাশিত:রবিবার ২৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে শনিবার (২২ জানুয়ারি) তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল।

জানা গেছে, পঞ্চগড়ে আজ রোববার ভোর থেকে কুয়াশাও ছিল না। তবে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে সকাল থেকেই। শীত কিছুটা কমে গেছে। সেই সঙ্গে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন আর এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

শীতের পোশাক গায়ে মুড়িয়ে হাট বাজারে চলাচল করছে এখানকার মানুষ। তিন থেকে পাঁচ নটিকেল মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত বাতাসের আর্দ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ। এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রীর ঘরে এসেছে।

জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জানান, ঋতু পরিক্রমায় মাঘ মাসে ঠাণ্ডা বেশি হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের বেলায় তাপমাত্রার তারতম্য দেখা গেছে পঞ্চগড়ের আবহাওয়ায়।


আরও খবর