Logo
শিরোনাম

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত:বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ত্রিপুরার বিধানসভা নির্বাচন হওয়ায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে দুদিনের জন্য দেশের ব্রাহ্মণবাড়িয়ার ও আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিধান সভার নির্বাচন হওয়ায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় দুদেশের ব্যবসায়ীরা।

আগামী ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে পুনরায় স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ছুটিকালীন সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 



আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪