
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে নিয়োগ
দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার (এইচআর অ্যান্ড আ্যডমিন )।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ / ম্যানেজমেন্ট বিষয়ে
স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম
পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল এইচআর, লিগ্যাল কম্প্লায়েন্স/ কোড
অব কনডাক্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা
থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে এমএস অফিস, এক্সেল পিপিএস
বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৮ বছর বয়স পর্যন্ত
আবেদন করা যাবে।
কর্মস্থল:
ঢাকা।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, সেলারি রিভিউ ও উৎসব ভাতা
প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীরা বিডিজবস
অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
৩০ এপ্রিল, ২০২২।

