Logo
শিরোনাম

‘আ.লীগ-বিএনপি গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালু করেছে’

প্রকাশিত:বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে এখন আর গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সব ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছে, বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যারের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই।

জি এম কাদের বলেন, দেশের কোথাও জবাবদিহিতা নেই। জবাবদিহিতা না থাকার কারণে দেশের প্রতিটি ক্ষেত্রে অনীয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজ ট্যাগ: জিএম কাদের

আরও খবর