Logo
শিরোনাম

আ.লীগ নেতা টিপু হত্যাকাণ্ডের ঘটনায় শুটার গ্রেফতার

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৩১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, বেলা দেড়টায় এক সংবাদ সম্মেলন টিপু হত্যা মামলার সর্বশেষ তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাওয়া শিক্ষার্থী প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।


আরও খবর