Logo
শিরোনাম

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন তাজউদ্দিন কন্যা রিমি

প্রকাশিত:রবিবার ২৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে রিমির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য। এর আগে, মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আরও খবর