
সিরিয়ার উত্তরাঞ্চলের
আলেপ্পোতে বুধবার (৭ সেপ্টেম্বর) ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ১১ জন নিহত
হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয়
বার্তা সংস্থা ‘সানা’ বলছে, দুর্ঘটনাস্থল
থেকে সাত নারী, তিন শিশু ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচ
থেকে উদ্ধার করা এক নারী ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচতলা ভবনটি
বুধবার ধসে পড়ে। ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারণে এটি ধসে পড়ে বলে মনে করা হচ্ছে।
পুলিশ কমান্ডার
মেজর জেনারেল দিব সানাকে জানান, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ পাশের
ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং ধ্বংসস্তুপ সরানোর কাজও শুরু করেছে।
উল্লেখ্য, সিরিয়ায়
২০১১ সালে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখ লোক নিহত এবং যুদ্ধ পূর্ব সময়ের মোট জনসংখ্যার
প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

