Logo
শিরোনাম

আমেরিকায় বন্দুকবাজের জোড়া হামলায় নিহত তিন

প্রকাশিত:মঙ্গলবার ১৭ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আবারও আমেরিকায় বন্দুকবাজের হানা। রবিবার রাতে দেশের দুটি পৃথক জায়গায় আততায়ীদের হামলায় মৃত্যু হল তিন সাধারণ নাগরিকের। সংবাদমাধ্যম সূত্রে খবর, লস অ্যাঞ্জেলসে একটি গির্জার সামনে বন্দুকবাজের হানায় মাটিতে লুটিয়ে পড়েন এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত হন আরও চার জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানাচ্ছে, আততায়ীর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁকে স্থানীয়রা পাকড়াও করে বেঁধে ফেলে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নিহত এবং আহতদের বেশির ভাগই এশিয়ান এবং তাইওয়ান বংশোদ্ভূত।

অন্য দিকে, টেক্সাসে একটি বাজারে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। আহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।

এর আগে শনিবার নিউ ইয়র্কে একটি সব্জি বাজারে এক ১৮ বছরের যুবকের গুলিতে মৃত্যু হয় ১০ জনের। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ। প্রশাসনের দাবি, জাতিগত উদ্দেশ্য নিয়ে হামলা হতে পারে।


আরও খবর