Logo
শিরোনাম

আমরা এখনও চিঠি পাইনি: মির্জা ফখরুল

প্রকাশিত:বুধবার ২২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে আমরা এখনও কোনও চিঠি পাইনি। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে বনানীতে ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচন নিয়ে আমরা কোনও আলোচনা করবো না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনও চিঠি আসেনি। সুতরাং, আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নিইনি।

উল্লেখ্য, বিএনপি নেতারা প্রকাশ্যে বলে আসছেন, তারা রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেবেন না। সোমবার (২০ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংলাপকে তামাশা বলে মন্তব্য করেছেন।


আরও খবর