Logo
শিরোনাম

আপিলের পর ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ

প্রকাশিত:রবিবার ৩০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৫০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিলের পর ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ খান। আজ শনিবার সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ভোট পুনর্গণনা করে এই ঘোষণা দেন আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।

জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী। 


আরও খবর