Logo
শিরোনাম

আরও ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এর মধ্যে ঢাকাতে পাঁচজন ও ঢাকার ভর্তি হয়েছেন ১০ জন রোগী।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৪ জন ও অন্য বিভাগে বর্তমানে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন।  

এ বছর ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৮৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২০১ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। 

নিউজ ট্যাগ: ডেঙ্গু জ্বর

আরও খবর