Logo
শিরোনাম

আরও ১৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত:সোমবার ১৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭২ জন রোগী ভর্তি হয়েছেন। আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকাতে ১৩০ জন ও ঢাকার বাইরে ৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮১৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১ হাজার ৫৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ৮৩ জনের।


আরও খবর