Logo
শিরোনাম

আরও ৬৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮১ জন। ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৭৫ জন।

সর্বশেষ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১৫ জন ঢাকার এবং দেশের অন্যান্য জায়গার ২৩২ জন। ঢাকার হাসপাতালে বর্তমান ভর্তি আছেন এক হাজার ৮১২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬৬৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৯৬১ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটা ছিল চলতি বছরে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।


আরও খবর