Logo
শিরোনাম

আরও বাড়ল সোনার দাম

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের ব্যবধানে আরও বাড়ল সোনার দাম। বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দিয়েছে। গত ১০ দিনের ব্যবধানে ভরিতে পাঁচ হাজারেরও বেশি দামে বেড়েছে এই পণ্যটির।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম কার্যকরী হবে।

দামের বিষয়ে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ৮১ হাজার ২৯৮ টাকা দাম ছিল।

গত ২৮ জুলাই একবার সোনার দাম বাড়ানো হয়। তার আগে ২৬ জুলাই সোনার দাম আরও একবার বেড়েছিল।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪