Logo
শিরোনাম

আরও কয়েকটি শহরে রাশিয়ার যুদ্ধবিরতি

প্রকাশিত:মঙ্গলবার ০৮ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৯ অক্টোবর ২০২৩ | ৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারাধরণ মানুষকে সরিয়ে নিতে ইউক্রেনে আরও কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিওপোলে যুদ্ধবিরতি কার্যকর হবে। খবর আনাদোলুর।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। আন্তর্জাতিক চাপের মুখে সাধারণ মানুষকে সরিয়ে নিতে এ যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া।

 জাতিসংঘের হিসেব মতে, যুদ্ধ শুরুর পর থেকে সোমবার পর্যন্ত ৪০৬ জন বেসামরিক লোক নিহত এবং ৮০১ জন আহত হয়েছেন।

এরই মধ্যে ১৭ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিহত নিয়েছেন।


আরও খবর