Logo
শিরোনাম

আসামির দায়ের কোপে কবজি বিচ্ছিন্ন কনস্টেবলের

প্রকাশিত:রবিবার ১৫ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের লোহাগাড়ায় পলাতক আসামিকে ধরতে গিয়ে তারই দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এক পুলিশ কনস্টেবলের। রবিবার (১৫ মে) সকাল ১০টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ ঘটনায় আরও ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

কবজি বিচ্ছিন্ন হওয়া মো. জনি খান লোহাগাড়া থানায় কর্মরত। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন, লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক বলেন, সকালে লোহাগাড়া থানার একটি দল লালারখিল এলাকায় পলাতক আসামি ধরতে যায়।

এলাকাবাসী জানায়, কবির আহমদ ইতোপূর্বেও একাধিক অপরাধ সংঘটিত করেছেন। তিনি এলাকায় বেপরোয়া ও দুর্ধর্ষ হিসেবে পরিচিত।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও খবর