Logo
শিরোনাম

আসছে ইরানি সিনেমা ‘জিরো ফ্লোর’

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসছে বাংলা ভাষায় সাড়া জাগানো ইরানি সিনেমা জিরো ফ্লোর’। ২০১৯ সালে ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত ৭৯ মিনিটের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ইরানি ভাষায়। এতে অভিনয় করেছেন-হামিদ রেজা আজারাং, জাভেদ ইজাতি, বেহদোখত ভালিয়েনসহ আরও অনেকে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, নিজের চার বছরের ছেলের সার্জারি বন্ধ করতে তেহরানে রওনা দেন ওয়াহিদ। কিন্তু ওয়াহিদের পৌঁছানোর আগেই সার্জারির সময় তার সন্তানের মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য তিনি দায়ী করেন তারই সাবেক স্ত্রী ফাহিমাকে। সন্তানের এই মৃত্যুই ওয়াহিদ ও ফাহিমার সম্পর্ককে একটি নতুন মোড় দেয়।


আগামী বৃহস্পতিবার রাত ৮টায় বাংলায় ডাবিং করা জিরো ফ্লোর’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ড্রামা ঘরানার সিনেমাটি দর্শক পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন । এতে অ্যাকশন, ড্রামা, ইমোশন সবই আছে। এটি বিশ্বের যেকোনো জায়গা থেকে সম্পূর্ণ বাংলায় দেখা যাবে।

নিউজ ট্যাগ: জিরো ফ্লোর

আরও খবর