Logo
শিরোনাম

আত্মহনন নয়, গুলিতে মৃত্যু পল্লবীর

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৩ মে অভিনেত্রী পল্লবী দে-র গরফার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলেও তাঁর মৃত্যু নাকি বন্দুকের গুলিতে! কেউ কি তা হলে তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে? বুধবার সকাল থেকে এমন খবরে ছয়লাপ একাধিক সংবাদমাধ্যম। শুধু তা-ই নয়, এই তথ্য পেয়েই নাকি নড়ে বসেছেন গরফা থানার পুলিশ আধিকারিকেরাও। সর্বত্র নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তাঁরা।

প্রকৃত সত্য কি এটাই? বিনোদন জগতের একটি চ্যানেলের সঙ্গে জোগাযোগ করলে তারা জানান। ওই চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি পল্লবীর মৃত্যু দেখানো হয়েছে ধারাবাহিক মন মানে না-তেও। সেই খবরই ভুল ভাবে পরিবেশিত হচ্ছে সংবাদমাধ্যমে।

মন মানে না শেষ হয়ে যাবে জুন মাসে। তার জায়গায় আসবে নতুন ধারাবাহিক তুমি যে আমার মা। পল্লবীর আকস্মিক মৃত্যুতে বদলানো হবে । সেই অনুযায়ী গত বৃহস্পতিবার ধারাবাহিকে নায়িকার মৃত্যুদৃশ্য দেখানো হয়েছে। গুলি খেয়ে মারা যাচ্ছেন পল্লবী ওরফে পর্দার গৌরী, এমনটাই পিছন থেকে ক্যামেরাবন্দি হয়েছিল। ক্ষুব্ধ চ্যানেল কর্তৃপক্ষের প্রশ্ন, এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে কী লাভ?

সংবাদমাধ্যমে এমনও বলা হয়েছে, পুলিশ নাকি সেটে গিয়ে ধারাবাহিকের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে পল্লবীর বিষয়ে জিজ্ঞাসাবাদও করে। তখনই কথায় কথায় তাঁরা নাকি জানান, ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় উদ্বিগ্ন ছিলেন নায়িকা। 


আরও খবর