Logo
শিরোনাম

আত্মসমর্পণ করেছেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা স্টিভ ব্যানন

প্রকাশিত:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত জানুয়ারিতে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার রেশ এখনো কাটেনি। ক্যাপিটল দাঙ্গা বলে পরিচিত সেই ঘটনায় এবার আত্মসমর্পণ করেছেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা স্টিভ ব্যানন। হামলা সম্পর্কে প্রমাণ দিতে অস্বীকার করার পর তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটল দাঙ্গার ঘটনায় গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্টিভ ব্যাননকে অভিযুক্ত করেছে। এর আগে ৬ জানুয়ারির বিক্ষোভের পরিকল্পনা সম্পর্কে তিনি কতটুকু জানতেন, সে বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য বিচার বিভাগের জারি করা একটি সমন অস্বীকার করেছিলেন ট্রাম্পের এই উপদেষ্টা।

সোমবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে ৬৭ বছর বয়সী স্টিভ ব্যানন এফবিআইয়ের ওয়াশিংটনের ফিল্ড অফিসে এসে আত্মসমর্পণ করেন। তার আগে সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা প্রতিদিনই বাইডেন প্রশাসনের পতন ঘটাচ্ছি।

অভিযোগ প্রমাণিত হলে এক লাখ ডলার (৮৫ লাখ ৮২ হাজার ২৩১ টাকা) জরিমানা ও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন স্টিভ ব্যানন। 


আরও খবর