Logo
শিরোনাম

আতশবাজির আগুনে পুড়ে গেল ৪ ঘর

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেট নগরের দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে আতশবাজির আগুনে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ মার্চ) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কায়েস্থরাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার ৪টি টিনশেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন। সোমবার (২৯ মার্চ) শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে ওই বাসায় আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেন।

পরে সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ওই বাসার ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এই ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকার বলেন, ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আগুনে ৪টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।


আরও খবর